পুলিশের তাড়া খেলে পালানো মাইক্রোবাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৩:৫১আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৩:৫১

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার ষোলঘর বটতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাসযাত্রী দেলোয়ার হোসেন (৫০) মাদারীপুর জেলার বাহিরচর এলাকার মৃত মুছা হাওলদারের ছেলে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাছেদ জানান, ঢাকার পোস্তগোলা থেকে রংমিস্ত্রিরা মাইক্রোবাসে করে শিমুলিয়া ঘাটের দিকে আসছিল। রাস্তায় এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট থেকে মাইক্রোবাসকে ফেরত যেতে বলা হয় তারা উল্টোপথে আসতে শুরু করে। এসময় বরিশালে লাশ পৌঁছে দিয়ে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় দুই যাত্রী। এছাড়া অ্যাম্বুলেন্সের হেলপার আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে চলে গেছে। নিহতের মরদেহ ও ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এই ঘটনায় মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম