মেয়ের জন্মদিনে মানুষকে খাদ্য সহায়তা দিলেন বাবা

নীলফামারী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৭:৪২আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৭:৪২

মেয়ের জন্মদিনে মানুষকে খাদ্য সহায়তা দিলেন বাবা

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত জনসমাগমে নিষেধাজ্ঞা এবং প্রতিষ্ঠান বন্ধের কারণে কর্মহীন হয়ে পড়েছন অনেক মানুষ। এরকম গরিব ও কর্মহীন এক হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন বলে জানিয়েছনস নীলফামারীর ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু।

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে মেয়ে আস্থার ১০ম জন্মদিনে কেকে না কেটে গরিবদের এই খাদ্য সহায়তা করেন পরিবারের সদস্যরা। মাটির ব্যাংক ভেঙ্গে নিজের টিফিনের জমানো টাকাও তুলে দিয়েছন আস্থা। সেখানে পাওয়া আড়াই হাজার টাকার সঙ্গে আরো সাড়ে সাত হাজার টাকা দিয়ে চাল, ডাল ও আলু কিনে বাড়ির আশপাশের ৪০ পরিবারে পৌঁছে দেন তারা।

চতুর্থ শ্রেণির ছাত্রী আস্থা জানান, স্কুল বন্ধ। সারাদিন টিভিতে দেখি অনেকে গরিব মানুষদের খাদ্য সহায়তা করছে। আমার বাবাও করেছে। তাই আমিও করেছি।

আস্থার বাবা ও ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে কর্মহীন মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। নেত্রীর আদেশ মেনে আমি এখন পর্যন্ত এক হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছি। আমার এই কাজে অনুপ্রাণিত হয়ে, ছোট মেয়েটি যখন আমাকে এসে বলে- বাবা আমার জমানো আড়াই হাজার টাকা ও জন্মদিনের খরচের টাকা দিয়ে তোমার মতো করে গরিব মানুষদের সহায়তা করতে চাই। তখন আমি চোখের পানি থামাতে পারিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব