গাজীপুরে রোজ ভ্যালি ফ্যাশন কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৯:৩৪আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৯:৩৭

গাজীপুরে রোজ ভ্যালি ফ্যাশন কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (মণিপুর) এলাকার বেঙ্গল হারিকেন গ্রুপের রোজ ভ্যালি ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের জোরপূর্বক ছাঁটাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পরিচয় পত্র জমা দেওয়া ছাড়া কোনও শ্রমিককে মার্চ মাসের বেতন দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন শ্রমিকরা।

রোজ ভ্যালির শ্রমিকরা অভিযোগ করেন, করোনা প্রাদুর্ভাবের কারণে ২৫ মার্চ কারখানা ছুটি ঘোষণা করা হয়। গত বুধবার (৮ এপ্রিল) কারখানার ইনচার্জ ও সুপারভাইজারদের মাধ্যমে শ্রমিকদের ফোন করা হয়।   বৃহস্পতিবার (৯ এপ্রিল) কারখানায় গিয়ে মার্চ মাসের বেতন নেওয়ার জন্য বলা হয়। এরপর শ্রমিকরা কারখানায় গেলে কম্পিউটারে কম্পোজ করা নির্দিষ্ট ফরমেটের পদত্যাগ পত্রে (রিজাইন লেটার) স্বাক্ষর করতে বলে কর্তৃপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, ওই ফরমেটে স্বাক্ষর ও পরিচয়পত্র ফেরত দেওয়া ছাড়া কাউকেই মার্চের বেতন দেওয়া হচ্ছে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উৎপাদন বন্ধ ও দীর্ঘদিন কারখানা বন্ধ থাকার অজুহাত দেখাচ্ছেন মালিকপক্ষ। তাই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেই বেতন-ভাতা নিতে হবে বলে নির্দেশ দেন মালিকের লোকজন।

গাজীপুরে রোজ ভ্যালি ফ্যাশন কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

কারখানার ফিনিশিং শাখার কোয়লিটি ইন্সপেক্টর আব্দুল লতিফ ও রেবেকা আক্তার জানান, এ নিয়মে শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত কমপক্ষে ১৫০ জন শ্রমিককে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কাছ থেকে বাড়ির মালিকরা ভাড়াও কম নিচ্ছে।

লতিফ ও রেবেকা জানান, এপ্রিল মাসের এক-তৃতীয়াংশ দিন পেরিয়ে গেছে। মাস শেষে তাদের পরিবার নিয়ে বেঁচে থাকার পথ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

এবিষয়ে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক (অ্যাডমিন ম্যানেজার) ফরহাদ হেসেনের ও কোয়ালিটি ম্যানেজার সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম