নরসিংদীতে ট্রেন লাইনচ্যুত

নরসিংদী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৫, ১২:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১২:৫৭

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সাময়িকভাবে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে নবনির্মিত টঙ্গি-ভৈরব ডবল লাইনে রেল চলাচল শুরু হয়। 

আজ  (মঙ্গলবার) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। 

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনটি রায়পুরার খানাবাড়ি স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ট্রেনটি উদ্ধারের পর পুরাতন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম