টাঙ্গাইলে তাবলিগফেরত ৪৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

টাঙ্গাইল প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০৪:০২আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৪:০৬

টাঙ্গাইল টাঙ্গাইলের বাসাইলে তাবলিগফেরত ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে তাদেরকে বাসাইল ডিগ্রি কলেজে গঠিত কোয়ারেন্টিনে রাখা হয়।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে জোবায়েরপন্থী ও সাদপন্থী বিভিন্ন বয়সের শতাধিক ব্যক্তি ৬টি গ্রুপ করে খাগড়াছড়ি, ভোলা,  সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় তাবলিগ জামাতে যান। এদের মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার সকালে নুরুল ইসলাম, তালহা ও আব্দুল ওয়াজেদের নেতৃত্বে থাকা তিনটি গ্রুপের ৪৭ জন তাবলিগ থেকে ফিরেন। পরে তাদেরকে বাসাইল ডিগ্রি কলেজে গঠিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। তারা বাসাইল পৌরসভা, কাউলজানী ও হাবলা ইউনিয়নের বাসিন্দা।

সপ্তাহ খানেক আগে উপজেলার কাউলজানী ইউনিয়নের আব্দুল গনি, কাশিল ইউনিয়নে আব্দুল বছির মিয়া ও ফুলকী ইউনিয়নের জয়নাল মিয়ার নেতৃত্বে আরও তিনটি গ্রুপের প্রায় ৬০ জন তাবলিগ থেকে ফিরে বাড়িতে চলে যায়। তারা বর্তমানে যার যার বাড়িতে অবস্থান করছে। তাদের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘তাবলিগ জামাতের তিনটি গ্রুপের ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।  জানতে পেরেছি কয়েকদিন আগে আরও তিনটি গ্রুপ তাবলিগ জামাত থেকে ফিরেছেন। তাদেরকে হোম কোয়ারেন্টিনের রাখার ব্যবস্থা করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘এ পর্যন্ত তাবলিগ জামাতের তিনটি গ্রুপের ৪৭জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও সম্প্রতি আরও কোনও তাবলিগ জামাতের গ্রুপ ফিরেছেন কিনা বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কেউ যদি হোম কোয়ারেন্টিন না মানেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।’

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম