ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে প্রবেশ করায় কুষ্টিয়ার দুই গ্রাম লকডাউন

কুষ্টিয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০৪:০৬আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৪:১৪

লকডাউন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে অনেকের প্রবেশ করায় দুই গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৬টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর ও মির্জাপুর গ্রাম দুটিকে লকডাউন ঘোষণা করা হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীবুল ইসলাম খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও রাজীবুল ইসলাম খান জানান, করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষে শুক্রবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর ও মির্জাপুর গ্রাম দুটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, এই এলাকায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে শতাধিক ব্যক্তি গত ২৪ ঘণ্টার মধ্যে এসেছে এমনটা নিশ্চিত হাওয়া গেছে। লকডাউন চলাকালীন এই গ্রামের কোনও ব্যক্তি বাইরে যেতে পারবেন না। এবং অন্য এলাকা থেকে কোনও ব্যক্তি-পরিবহন লকডাউন এলাকায় প্রবেশ করতে পারবে না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা, ওষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোবাইল-০১৭১৮১১২৭০৫, জরুরি চিকিৎসাসেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১৭৩০৩২৪৬০৫ ও ইউনিয়ন পরিষদে (ইউপি) সচিব ০১৭১৯৭৬৫৯৬৮ এর নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের