মুন্সীগঞ্জে ৭ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০৪:২১আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৫:৫৭

করোনাভাইরাস মুন্সীগঞ্জে দুই নারীসহ সাত করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে জরুরি ফোনে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মুন্সীগঞ্জের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করে। সিভিল সার্জন আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর এবং সিরাজদিখান উপজেলায় একজন করে নারী রয়েছেন। এছাড়া গজারিয়ায় দুজন, টঙ্গীবাড়িতে দুজন ও শ্রীনগরে একজন পুরুষ আক্রান্ত হয়েছেন।

গত ৭ এপ্রিল ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৮ এপ্রিল ঢাকায় পাঠানো হয়। এর মধ্য থেকে সাত জনের রিপোর্ট পজিটিভ আসে। সিভিল সার্জন জানিয়েছেন, তাদের অধিকাংশই নারায়ণগঞ্জে সংক্রমিত বলে জানা গেছে।  সংশ্লিষ্টরা জানান, টঙ্গীবাড়ির একজন মীরপুর থেকে সংক্রমিত।

এদিকে মুন্সীগঞ্জের সিভিল সার্জন জানান, গজারিয়া উপজেলার দুইজনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার। তাকে ঢাকায় ভর্তি করার জন্য রাতেই মুন্সীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কমিউনিটি মেডিক্যাল অফিসার সংক্রমিত হওয়ায় আইইডিসিআর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এজন্য বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান,  আক্রান্ত সবার সঙ্গেই আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন। তাদের শারীরিক অবস্থা এখনও গুরুতর নয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম