কেন্দুয়ায় ৯০ বস্তা ওএমএসের চাল ভাঙাড়ির দোকান থেকে জব্দ

নেত্রকোনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০৬:২২আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৭:০৫

নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নে স্থানীয় খোলা বাজারে বিক্রির (ওএমএস) ডিলার আমিনুর রহমান শাকিলের নামে ১০ টাকা কেজি মূল্যে বরাদ্দ প্রাপ্ত  ৯০ বস্তা চাল ভাঙাড়ির দোকান থেকে জব্দ করেছে পুলিশ। শাকিল ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ সময় ভাঙাড়ি ব্যবসায়ী সাইফুল মিয়াকেও (৪৫) আটক করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি বাজারের ভাঙারির দোকান থেকে এসব চালের বস্তাসহ সাইফুলকে আটক করে পুলিশ। জব্দকৃত এসব চাল ডিলার শাকিলের বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ভাঙাড়ি ব্যবসায়ী সাইফুল।

পুলিশ জানায়, কেন্দুয়া থানার ওসির নির্দেশে তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল বাশার এ অভিযান পরিচালনা করেন। জব্দ চালের বস্তার ওপর খাদ্য অধিদফতরর লেখা রয়েছে। চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে ওসি জানান, সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালের বস্তাগুলোর মধ্যে একটি বস্তায় ৪৫ কেজি, একটি বস্তায় ৪০ কেজি এবং অন্য ৮৮টি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম