করোনার প্রভাবে জয়পুরহাটের পোলট্রি শিল্পে ধস

জয়পুরহাট প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ১৮:২১আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৮:২৮

করোনার প্রভাবে জয়পুরহাটের পোলট্রি শিল্পে ধস করোনাভাইরাসের করাল থাবায় জয়পুরহাটে চরম ক্ষতিগ্রস্থ হয়েছে পোল্ট্রিশিল্প। তাই এই খাতে আর্থিক প্রণোদনা, ব্যাংক সুদ মওকুফ, ঋণ পরিশোধে সময় বাড়ানোসহ নামমাত্র সুদে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন জেলা পোল্ট্রি শিল্প মালিকরা। জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে শনিবার সকাল ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্থ পোল্ট্রি শিল্প মালিকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো পেশ করেন।

সংবাদ সম্মেলনে পোল্ট্রি শিল্প মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু। তিনি বলেন, করোনার কারণে জেলায় সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। লক্ষ লক্ষ মুরগি, ডিম ও বাচ্চা অবিক্রিত থাকায় অবিরত লোকসানের কারণে জেলার পোল্ট্রি খাতে ধ্বস নেমেছে। বর্তমানে ১০ টাকার ডিম ৩ টাকা, ১৪ টাকার বাচ্চা ১ টাকায়, ১৮০ টাকা কেজির মুরগি ১৩০ টাকায় বাকিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন পোল্ট্রি মালিকরা। যার ফলে বেতন আটকে গেছে লাখ লাখ পোল্ট্রি শ্রমিকের। এ অবস্থায় সরকারের সহযোগিতা ছাড়া কোনওভাবেই এ শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল আজিজ মোল্লা, আহসান কবির বিপ্লব, বেলায়েত হোসেন লেবু, কবির আকবর চৌধুরী প্রমূখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের