নরসিংদী জেলা হাসপাতালের মালির স্ত্রীও করোনা আক্রান্ত

নরসিংদী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ১৯:০২আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৯:০৪

নরসিংদী নরসিংদী জেলা হাসপাতালের এক মালি করোনা আক্রান্তের পর এবার তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ‍নিয়ে নরসিংদী জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, আইইডিসিআরে পরীক্ষার পর গত বুধবার নরসিংদী জেলা হাসপাতালের এক মালির করোনা পজেটিভ ধরা পড়ে। ওই মালি জেলার রায়পুরা উপজেলার ডৌকার চর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের ৫ জন ডাক্তার ও নার্সকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরে মালির সংস্পর্শে আসা হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসলেও মালির স্ত্রীর (৩৫) করোনা পজেটিভ ধরা পড়ে।

এ ‍নিয়ে নরসিংদী জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশ উপজেলায় ১ জন, রায়পুরা উপজেলায় ৩ জন।

এছাড়া নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে আসা এক অন্ত:সত্ত্বা গার্মেন্ট শ্রমিক বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে মারা গেছেন। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার ফলাফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম