গাজীপুর লকডাউন

গাজীপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ২০:৫২আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২০:৫২

গাজীপুর গাজীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ সংক্রান্ত সভায় গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে সম্পূর্ণ অবরুদ্ধ ঘোষণা করেন।

গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ১১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো ।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলা থেকে পার্শ্ববর্তী জেলায় যাওয়ার উদ্দেশে ট্রানজিট হিসেবে জাতীয় মহাসড়ক ব্যবহার ছাড়া উপজেলার যেকোনও সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নৌপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহন ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। জনস্বার্থে এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান