কেন্দুয়ায় ৯০ বস্তা চাল জব্দের ঘটনায় ডিলারসহ গ্রেফতার ২

নেত্রকোনা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ০৬:৪৮আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৬:৫৩

নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে ওএমএসের চাল ভাঙ্গারির দোকানে মজুদ রাখার দায়ে ডিলারসহ দুই জনকে গ্রেফতার করে শনিবার (১১ এপ্রিল) দুপুরে নেত্রকোনা আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া ওই ৯০ বস্তা চাল জব্দ করে কেন্দুয়া থানায় রাখা হয়েছে। এ ঘটনায় কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খায়রুল বাশার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেফতার ডিলার আমিনুর রহমান শাকিল (৩৫)। তিনি উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং অপর ব্যক্তি ভাঙ্গারি ব্যবসায়ী সাইফুল মিয়া (৪৫)। তিনি স্থানীয় চরআমতলা গ্রামের আব্দুর রসুলের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রোয়াইলবাড়ি বাজারের সাইফুল মিয়ার ভাঙ্গারির দোকানঘর থেকে ১০ কেজি মূল্যের ৯০ বস্তা চালসহ সাইফুলকে আটক করে। জব্দ চাল ডিলার আমিনুর রহমান শাকিলের বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ভাঙ্গারি ব্যবসায়ী সাইফুল মিয়া। পরে ওইদিন সন্ধ্যায় ডিলার আমিনুর রহমান শাকিলকেও আটক করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের