ফেনীতে ৬৬ বাড়ি লকডাউন

ফেনী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১২:৪৩আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১২:৪৩

লকডাউন করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফেনীর ৬টি উপজেলার ৬৬টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিদের বাড়িই বেশিরভাগ ক্ষেত্রে লকডাউন করা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য মনিটরিং করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, 'মানুষ গ্রামে ছুটে আসায় ফেনী করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। তবে হোম কোয়ারেন্টিন মেনে চললে ঝুঁকি কেটে যাবে।'

জেলা প্রশাসন সূত্র জানায়, লকডাউন অমান্য করে ফেনী সদর উপজেলার ফাজিলপুর, লেমুয়া ও ছনুয়া ইউনিয়নে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা ৭টি পরিবারকে লকডাউন করা হয়েছে। মোটবী ইউনিয়নের বাঘাইয়া গ্রাম ও মোটবী গ্রামের দুই বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।

ফুলগাজী উপজেলার জয়পুর, পূর্ব ঘনিয়ামোড়া, মনতলা, মুন্সিরহাট ইউনিয়নের ফতেহপুর, উত্তর জাম্বুরা গ্রাম, জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর, দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুরে ৯ বাড়িতে লাল পতাকা টাঙিয়ে মনিটরিংয়ে রেখেছে উপজেলা প্রশাসন।

সোনাগাজী উপজেলার চরকৃষ্ণজয় গ্রামের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে একজন, পশ্চিম আহম্মদপুরে তিন জন নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসায় তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

একই উপজেলার মোহাম্মদপুর ও মতিগঞ্জ ইউপির স্বরাজপুর, ভাদাদিয়া ও ভোয়াগ এলাকায় গ্রামীণ সড়কে বাঁশ বেঁধে ও গাছ ফেলে স্বেচ্ছায় লকডাউন করেছে এলাকাবাসী।

এদিকে, দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুরের একটি পরিবারকে লকডাউন করা হয়েছে। একই উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দোস্ত মোহাম্মদ ভূঞা বাড়ির এক পরিবারকে লকডাউন করা হয়েছে।

পরশুরামের মির্জানগর ইউনিয়নে ১৭টি ও চিথলিয়া ইউনিয়নে ৯টি বাড়ি লকডাউন করা হয়েছে।

 অপরদিকে ছাগলনাইয়ার মোকামিয়া, পূর্ব কাশিপুর, নিজপানুয়া, জয়নগর, মধ্যম শিলুয়া, পৌরসভার পূর্ব ছাগলনাইয়াসহ ১৬টি বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক উপজেলা থেকে আরেক উপজেলায় প্রবেশ না করতে কঠোর সতর্কতাসহ নানা নির্দেশনা দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকেও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, 'যারা ঢাকা কিংবা নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে গোপনে গ্রামের বাড়িতে এসেছেন, তাদের খোঁজ পাওয়া মাত্রই পৃথকভাবে রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।'

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম