এবার লক্ষ্মীপুর লকডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১৫:২২আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২০:১৫

লকডাউন করোনা সংক্রমণ রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। অনির্দিষ্টকালের জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল রবিবার দুপুরে এই লকডাউনের ঘোষণা দেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ লক্ষ্মীপুরে প্রবেশ করতে এবং বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। উপজেলা থেকে উপজেলায় যাতায়াতও বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

শনিবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টকর্মীর শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। দু’দিন আগে তার করোনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল।

এ ছাড়া জরুরি যানবাহন  ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। মানুষজনকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য কাজ করবে যৌথবাহিনী।

উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জসহ ১৬টি জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০টির বেশি জেলা আংশিক লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। 

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম