যশোর শহরে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন এমপি নাবিল

যশোর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১৮:২৩আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৯:৩৩

যশোর শহরে দুস্থদের খাদ্য সহায়তা দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে যশোর শহরের বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। 

আজ দুপুর দেড়টার দিকে শহরের মুসলিম অ্যাকাডেমি স্কুল মাঠে একশ’ জন দুস্থের হাতে খাদ্য সহায়তা তুলে দেন তিনি। এরপর শহরের গোড়াপাড়া এলাকায় আরও দুইশ’ মানুষের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। 

এদিকে, বিকেলে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া বাজারে আরও একশ’ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি কাজী নাবিল আহমেদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি মেহেদী হাসান মিন্টু, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু, পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত, ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু, লুৎফুল কবীর বিজু, ছাত্রলীগ নেতা সাঈদ সরদার, ইমরান হোসেন, বিপ্লব দে শান্ত প্রমুখ।

যশোরে দুস্থদের খাদ্য সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

প্রসঙ্গত, এর আগে যশোর পৌরসভা এলাকা এবং যশোর সদরের ১৫টি ইউনিয়নে করোনা সংকটে পড়া পরিবারগুলোর মাঝে এমপি নাবিল আহমেদের পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতারা টানা চারদিন ধরে খাদ্য সহায়তা পৌঁছে দেন।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম