গাজীপুরে সিভিল সার্জন কার্যালয়ের ১ কর্মচারীসহ ৫ জনের করোনা শনাক্ত

গাজীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ২০:৩৫আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:০৫

করোনাভাইরাস গাজীপুর সিটি কর্পোরেশনের চারজন ও কাপাসিয়ার একজনসহ  পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান ও তার অফিসের ১২ কর্মকর্তা-কর্মচারীসহ মিলিয়ে দেড় শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিভিল সার্জন নিজেও হোম কোয়ারেন্টিনে থাকার ফলে ফোনে সাংবাদিকদের  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন করে করোনা শনাক্ত হওয়া ওই পাঁচজনের মধ্যে তার অফিসের নাইটগার্ডও রয়েছেন। তাই রবিবার থেকেই  হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে দেড় শতাধিক ব্যক্তিকে।

তিনি জানান, শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের চারজন ও কাপাসিয়া উপজেলার এক ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।  রবিবার করোনার শনাক্তের প্রতিবেদন আসার পর সেই নাইটগার্ডকে কুর্মিটোলা জেনারেল

হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।  করোনা সংক্রমণ রোধে সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য স্টাফদেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সিভিল সার্জন সরকারি বাসাতে কোয়ারেন্টিনে থেকে কাজ করছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গাজীপুর জেলায় ২ হাজার ৯৪৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে দুই হাজার ৫৮৩ জন নির্দিষ্ট সময়ের পর কোয়ারেন্টিন ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত ৩০১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম