অবশেষে দাফন হলো নারায়ণগঞ্জ থেকে আসা রিকশাচালকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ২০:৫২আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২৩:৩৬

আব্দুর রহিমের লাশ দাফন করা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে লাশ হয়ে আসা রিকশাচালক আব্দুর রহিমের জানাজা ও দাফন অবশেষে সম্পন্ন হয়েছে। শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী রবিবার (১২ এপ্রিল) বাদ জোহর তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আব্দুর রহিম নারায়ণগঞ্জে রিকশা চালাতেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপুরে সেখানে মারা যান। রবিবার ভোররাতে স্বজনরা তার লাশ বৃ-আঙ্গারু গ্রামের কবরস্থানে গোপনে দাফনের চেষ্টা করেন। করোনায় মারা গেছে সন্দেহে গ্রামবাসী তার দাফনে বাধা দেয়। পরে পুলিশ ও প্রশাসন খবর পেয়ে তার লাশ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। স্বজনদের এ গ্রামের স্কুলে আটকে রাখা হয়।

স্থানীয়রা জানান, মরহুমের ভাগ্নে মোহাম্মদ আলী জানাজার নামাজ পড়ান। পিপিই পরে ‘উপজেলা সৎকার স্বেচ্ছসেবক দল’-এর সদস্য শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ, ছাত্রলীগ সদস্য রাকিব হাসান ও পোতাজিয়া ইউনিয়নের চরকাদাই মসজিদের ইমাম মওলানা সাব্বির হোসেন জানাজা ও দাফনে অংশ নেন।

শাহাজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা জানান, ‘নিহত আব্দুর রহিম, তার স্ত্রী ও আরও চার আত্মীয়সহ পাঁচ জনের নমুনা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সংগ্রহ করেছে। এরপর তালিকাভুক্ত উপজেলা সৎকার স্বেচ্ছাসেবক দলের সদস্যদের দিয়ে জানাজা সম্পন্ন হয়। বৃ-আঙ্গারু গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষে আব্দুর রহিমের স্ত্রী ও স্বজনদের চার জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চৌকিদার দিয়ে প্রতিদিন তিনবেলা খাবারের ব্যবস্থা করারও নির্দেশনা প্রদান করা হয়েছে।’

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘আব্দুর রহিমসহ শাহজাদপুরের পাঁচ জনের নমুনা সংগ্রহ করে দুপুরের পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক