করোনা সংক্রমণ প্রতিরোধে বাজার স্থানান্তর

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ২২:০৪আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২৩:২১

করোনা সংক্রমণ প্রতিরোধে বাজার স্থানান্তর গোপালগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা সদরের তরকারি, মাছ ও মাংসের বাজার স্থানান্তর করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে স্থানীয় শেখ কামাল আউটার ক্রিকেট স্টেডিয়ামে বসেছে এ বাজার। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে কেনাবেচা।

বেচাকেনার নতুন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান বসানো হয়েছে। ক্রেতারাও নিয়ম মেনে কেনাকাটা করছেন। সারা দেশের মতো গোপালগঞ্জের অন্য সব ধরনের দোকানপাট বন্ধ থাকলেও তরকারি, মাছ ও মাংসের বাজারে সকালের দিকে কেনাকাটায় ভিড় লেগে যায়। এর ফলে জেলা প্রশাসন কাশিয়ানী, কোটালীপাড়া, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন বাজারে এ সিদ্ধান্ত নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় মুদি দোকানগুলো বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকছে।

তরকারি বিক্রেতা পঙ্কজ রায় ও নির্মল বিশ্বাস জানান, ‘প্রশাসন যা করেছে ভালো হয়েছে। তা না হলে প্রতিদিন প্রশাসনের লোকজন মনিটরিংয়ে আসে। তাড়াহুড়ো লেগে যায়। এবার আর তাড়াহুড়ার ভয় থাকলো না।’

বাজার করতে আসা আকবর হোসেন জানান, নতুন করে স্থাপন করা বাজারে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করা যাচ্ছে। এতে করোনা ঝুঁকি কিছুটা হলেও কমবে। এই ব্যবস্থাটা প্রথম থেকে করলে ভালো হতো।

করোনা সংক্রমণ প্রতিরোধে বাজার স্থানান্তর জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। বাজারগুলোতে সব সময় ভিড় লেগেই থাকে। এতে করোনার ঝুঁকি বাড়ার সম্ভাবনা বেশি। এটা গোপালগঞ্জ পৌরসভার বাজার হওয়ায় এখানে কোনোভাবে লোকসমাগম ঠেকানো যাচ্ছিল না। তাছাড়া বাজারের স্থানটা ঘিঞ্জি হওয়ায় লোকসমাগম ঠেকাতে সমস্যা হচ্ছিল। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম