রায়পুরায় হতদরিদ্রের চাল কালোবাজারে বিক্রি, ডিলার ও ক্রেতা আটক

নরসিংদী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ২১:১৮আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২৩:১৯

নরসিংদী

নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির দায়ে দুইজন আটক হয়েছে। আটককৃতরা হলো ডিলার মো. রফিকুল ইসলাম ও চালের ক্রেতা হালিম মিয়া।

আটককৃত ডিলার রফিকুল ইসলাম উত্তর বাখরনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর বাখরনগর বাজার থেকে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ডিলারের গুদামে মজুতকৃত চালের পরিমাণে ১৪ বস্তা চালের ঘাটতি থাকায় ডিলার রফিকুল ইসলামকে আটক করা হয়েছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারের একজন ব্যবসায়ীর কাছ থেকে তিন বস্তা চাল উদ্ধারসহ দোকানদার হালিম মিয়াকেও আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আটককৃত দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের সেখানে গ্রেফতার দেখানো হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী