করোনার উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, গ্রাম লকডাউন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০০:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০০:৫৪

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাঘারপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। এরপর বাঘারপাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে।

পরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের শরীরের নমুনা সংগ্রহ করেন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী বিশেষ ব্যবস্থায় জানাজা শেষে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, ওই কিশোর রাজশাহীর একটি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তিনদিন আগে রাজশাহী থেকে গ্রামের বাড়িতে আসে সে। এরপর থেকেই পাতলা পায়খানা ও জ্বরে ভুগছিল। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো। তবে শারিরীক অবস্থার অবনতি হলে, রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ওই কিশোরের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার জানান, কিশোরের মৃত্যুর পর বাঘারপাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে। তার বাবা-মাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কিশোর সিরাজের বাবা জাহাঙ্গীর আলম ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি করতেন। ১৫ মার্চ তারা দেশের বাড়িতে ফেরেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের