বন্য শুকরের কামড়ে নারীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০৪:৪৬আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৪:৪৬

শেরপুর

শেরপুরের নালিতাবাড়ীতে বন্য শুকরের কামড়ে একজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার মধুটিলা ইকোপার্কে এই ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম (৪৮) পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমেশ্চুড়া গ্রামের হবিবরের স্ত্রী। আহতরা হলেন- নিহত আমেনার ছেলে রিয়াদ হাসান (১৫) ও পোড়াগাঁও গ্রামের ছোরহাবের স্ত্রী কহিনুর বেগম (৩৮)।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শেখ ফারজানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আমেনা বেগম মারা যান।'

বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, 'করোনাভাইরাসের কারণে ইকোপার্ক বন্ধ থাকায় আমেনা বেগম, তার ছেলে রিয়াদ হাসান ও কহিনুর বেগম তিনজনে মিলে লাকড়ি কুড়াতে ভেতরে গিয়েছিল। লাকড়ি কুড়ানোর এক পর্যায়ে তারা ইকোপার্কের ওয়াচ টাওয়ারের নিচে যায়। এসময় হঠাৎ একটি বন্য শুকর কহিনুর বেগমকে আক্রমণ করে। কহিনুর বেগমকে রক্ষা করতে গিয়ে রিয়াদ হাসান ও তার মা আমেনা আক্রমণের শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, 'বন্য শুকরের কামড়ে হতাহতের বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম