পুঠিয়ায় যুবকের করোনা শনাক্তের পর ৪৩ পরিবার লকডাউন

রাজশাহী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৪:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৪:৪৭

লকডাউন রাজশাহীর পুঠিয়ায় এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ৪৩ পরিবারকে লকডাউন (অবরুদ্ধ) করে দিয়েছে প্রশাসন। এছাড়া ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত যুবককে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার।

ডা. নাজমা আকতার জানান, রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে উপজেলার জিউপাড়া ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামে। রবিবার বিকালে তার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর পরপরই রোগীর বাড়ি ও তার শ্বশুরবাড়িসহ আশপাশের ৪৩টি পরিবারকে লকডাউন করা হয়েছে। এসব পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বের হতে পারবেন না বা ওই বাড়িগুলোতে কেউ যেতে পারবে না। এছাড়া দুটি ওষুধের দোকান ও একটি ফিলিং স্টেশনের কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। একই সঙ্গে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ জনের। ওই যুবকের পরিবারের অপর সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

করোনাভাইরাস নির্ণয় ও চিকিৎসা কমিটির আহ্বায়ক এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ বলেন, ‘ওই যুবককে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে। ইতোমধ্যেই তাকে ওষুধ দেওয়া হয়েছে।’ সিভিল সার্জনের প্রতিনিধি দল তার কাছে ওষুধ পৌঁছে দিয়েছে বলে জানান তিনি।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান বলেন, ‘ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখতে রবিবার সন্ধ্যা থেকে পুলিশ পাহারা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ লোকজনের সচেতনতা বাড়াতে মসজিদগুলোতে মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক