সাভার লকডাউন

সাভার প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৬:০৩আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৬:০৩

সাভার করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকার সাভার উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাভারের সঙ্গে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগও সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার বর্ডার, কাউন্দিয়া সীমান্ত, ভাকুর্তার মোগরাকান্দা, বটতলা, হযরতপুর ব্রীজ, কাশিমপুর সীমান্ত লকডাউন করার জন্য সকল ইউপি চেয়ারম্যান, সদস্য ও সেচ্ছাসেবকদের আদেশ ও অনুরোধ করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন।

সাভার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানীসহ সাভারের আশপাশের উপজেলা ও জেলায় লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ওই সব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে তাদের মাধ্যমে সাভারের লোকজনও করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। এ কারণে সাভার হয়ে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীসংলগ্ন সাভারের আমিনবাজারসহ অন্যান্য প্রবেশপথগুলোয় পুলিশের পাহারা বসানো হয়েছে।

সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুমন বলেন, করোনার বিস্তার ঠেকাতে সাভার উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। এখন থেকে এখানকার কোনও নাগরিক সাভারের বাইরে যেতে পারবে না। আবার পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ সাভারে ঢুকতে পারবে না। শুধু পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার অন্যান্য পরিবহন চলতে পারবে।

এছাড়াও তিনি জানান, সোমবার পর্যন্ত সাভার থেকে করোনা রোগী সন্দেহে ৩১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সবই নেগেটিভ প্রমাণিত হয়েছে। সাভারকে করোনামুক্ত রাখতে সীমান্তবর্তী এলাকা আমিনবাজার, কাউন্দিয়া, ভাকুর্তার মোগরাকান্দা, বটতলা, হযরতপুর ব্রিজ, কাশিমপুর সীমান্ত লকডাউন করার জন্য সব ইউপি চেয়ারম্যান, সদস্য ও সেচ্ছাসেবক ভাইদের আদেশ ও অনুরোধ করা হলো।

পাশাপাশি কেরাণীগঞ্জ বা ঢাকা মহানগর এলাকা থেকে কোনও লোকজন যাতে সাভারে প্রবেশ করতে না পারে এবং সাভার থেকে কোনও লোক কেরাণীগঞ্জ কিংবা ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী