রাঙামাটিতে করোনাকালীন বাজার বসছে আলফেসানি স্কুলে

রাঙামাটি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৮:৪৩আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৮:৪৪

রাঙামাটিতে করোনাকালীন বাজার বসছে আলফেসানি স্কুলে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে রাঙামাটির বনরূপা কাঁচা বাজার ও কালিন্দীপুর কাঁচাবাজারকে করোনাকালীন সময়ের জন্য স্থানান্তর করে আলফেসানী উচ্চ বিদ্যালয় খোলা মাঠে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে এই বাজার দুটি ওই স্কুল মাঠেই ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখেই বসবে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ।

তিনি জানিয়েছেন, আপাতত বনরূপা বাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি বিবেচনায় রিজার্ভবাজার ও তবলছড়ির বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং মানুষের প্রয়োজনের দিকটি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত। এখন বনরূপা ও কালিন্দীপুর কাঁচাবাজারের ক্রেতারা আলফেসানি স্কুল মাঠের অস্থায়ী বাজার থেকে ক্রয় করবেন। এই বিষয়ে মাইকিংও করা হচ্ছে শহরে।

বনরুপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ বলেন, আমার সবসময় ব্যবসায়ী এবং বাজার করতে আসা লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে কিন্তু কেউ কথা শুনছে না বলেই প্রশাসন এমন ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন, আগামীকাল থেকে বাজার নিয়ে যেন আলফেসানী উচ্চ বিদ্যালয় খোলা মাঠে বসেন সবাই। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক