চুরির সময় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

হিলি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৯:৩৩আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৯:৪১

চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক সুলতান মাহমুদ দিনাজপুরের বিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় সুলতান মাহমুদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক সুলতান মাহমুদ ওই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের চালের ডিলার মোতাহার হোসেনের ম্যানেজার। মোতাহার দিওড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান মাহমুদ ওরফে মিন্টুর ভাই।

ইউএনও বলেন, ‘আজ (সোমবার) খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে দরিদ্র মানুষদের মাঝে চাল বিতরণের তারিখ ছিল। সেখান থেকে ২৭০ কেজি চাল মতিন নামের এক ব্যক্তি চুরি করে নিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় এলাকাবাসী চাল আটক করে আমাকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিলারের ম্যানেজার সুলতানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ডিলার মোতাহার হোসেন ও ওই চালের ক্রেতা মতিন পালিয়ে যান।’

বিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ডিলার মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। ডিলারসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম