খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত

খুলনা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৯:৫৬আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২০:০১

করোনা ভাইরাস খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকাল সোয়া ৬টার দিকে আজিজুর রহমান নামে এক ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হন সংশ্লিষ্টরা। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, তাবলিগ জামাত শেষ করে গত ৪ এপ্রিল খুলনার ছোট বয়রার করিমনগরের বাসভবনে আসেন আজিজুর রহমান। এরপর তিনি নিজ উদ্যোগেই ১২ এপ্রিল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ফ্লু কর্নারের মাধ্যমে পরীক্ষার জন্য নমুনা জমা দেন। যা খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মিশিনে পরীক্ষা করা হয়। ১৩ এপ্রিল বিকাল সোয়া ৬টার দিকে এ পরীক্ষার ফলাফল পজিটিভ বলে জানানো হয়।

তিনি জানান, খুলনার প্রথম শনাক্ত হওয়া এ রোগী আজিজুর রহমান সুস্থ আছেন। তার শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। এ কারণে রোগীকে আপাতত নিজ বাড়িতেই রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তারা পরিকল্পনা করছেন৷ তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। একই সঙ্গে রোগীর বাসভবনসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘তাবলিগ জামাত থেকে খুলনায় ফিরে আজিজুর রহমান নিজ বাসাতেই ছিলেন। তিনি সচেতনভাবেই হাসপাতালে এসে নমুনা প্রদান করেন।’  

উল্লেখ্য, খুলনা মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপনের পর গত ৭ এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ২শ’টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি নমুনা পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। যার একটি খুলনা করিমনগরের ও আপরটি যশোরের মনিরামপুরের।           

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম