বাবুগঞ্জ হাসপাতাল লকডাউন

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ২৩:১৮আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২৩:১৯

বরিশাল নমুনা পরীক্ষায় নার্স, কর্মচারী এবং রোগীর করোনাভাইরাস পজিটিভ আসায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় প্রতিষ্ঠানটি লকডাউন করা হয়।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ সরকার বলেন, তিন জনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ থাকায়, সকালে তাদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। পরে রাতে তাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে।

এদিকে নতুন তিন জনসহ বরিশাল জেলায় মোট ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।

লকডাউন ও করোনা আক্রান্তের বিষয়ে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, হাসপাতালে যারা ছিলেন তাদের বেশিরভাগই করোনায় আক্রান্ত নার্স ও কর্মচারী এবং রোগীর সংস্পর্শে এসেছেন। এ কারণে হাসপাতাল লকডাউন করে সবাইকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে। তবে আউটডোরটি সীমিত আকারে খোলা থাকবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম