চাল বিক্রিতে অনিয়ম, ছাত্রলীগের সাবেক নেতাকে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ২৩:৫৩আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২৩:৫৮

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার টাঙ্গাইলের সখীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের চাল বিক্রিতে অনিয়ম ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার অপরাধে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডিলার আরিফ সরকারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার ডিলারশিপও বাতিল করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন।

আরিফ সরকার উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাপিয়াচালা বিক্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডিলার।

জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাপিয়াচালা বিক্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডিলার আরিফ সরকার গত ৫ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা হিসেবে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রির জন্য ১৫ মে.টন চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। প্রতি মাসের চার সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার খোলা বাজারে তালিকাভুক্তদের মধ্যে এ চাল বিক্রির কথা। তবে বুধবার সাপিয়াচালা বিক্রয়কেন্দ্রে ৫০-৬০ জনের কাছে চাল বিক্রি করে দোকান বন্ধ করে দেওয়া হয়। পরে সোমবার (১৩ এপ্রিল) বিক্রয়কেন্দ্রে কিনতে গিয়ে ফিরে আসেন তালিকভুক্তরা। বিষয়টি তারা প্রশাসনকে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, ওই ছাত্রলীগ নেতা চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। চাল কমদামে স্থানীয় অনেক প্রভাবশালী ও বিত্তবানরা কিনে ব্যবসা করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘ওজনে কম, বিক্রিতে অনিয়ম ও তালিকাভুক্ত হতদরিদ্রদের সঙ্গে প্রতারণার দায়ে সাপিয়াচালা বিক্রয়কেন্দ্রের ডিলার আরিফ সরকারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ তার ডিলার লাইসেন্সও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী