স্টোরকিপার করোনা আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

শেরপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ২৩:৫৯আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০২:০১

স্টোরকিপার করোনা আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আরও একজন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত হওয়া এ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্টোরকিপার (৩৫)। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিনজনে। স্টোরকিপার আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই স্টোরকিপারের বাড়ি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত শনাক্ত হন।  তার সংস্পর্শে আসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় পাঠানো তাদের পরীক্ষার রিপোর্টের মধ্যে ওই স্টোরকিপারের রিপোর্ট পজিটিভ আসে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, ‘যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে, তাই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই স্টোরকিপারের গ্রামের বাড়ি মালিঝিকান্দা ইউনিয়নের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ খোলা থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম