কালোবাজারে চাল বিক্রি: রুমা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ২ জনের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ০২:৫৭আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২০:৩৯

কালোবাজারে চাল বিক্রি করায় ছাত্রলীগ নেতাসহ দুজনের কারাদণ্ড


বান্দরবানের রুমায় খাদ্য কর্মসূচির খোলা বাজারের চাল কালোবাজারে বিক্রির অপরাধে চালের ডিলার রাজীব সিকদার ও মুদি দোকানদার শাহনেওয়াজকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজীব সিকদার রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার (১৩ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও শামসুল আলম দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলায় সরকারের খাদ্য কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় ছয়টি বস্তায় ২৮৭ কেজি চাল উদ্ধার করেন তারা। এ ঘটনায় চালের ডিলার ও রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব সিকদার ও মুদি দোকানদার শাহনেওয়াজকে গ্রেফতার করে। এসময় ভ্রাম্যমাণ আদালত চালের ডিলার ছাত্রলীগ নেতাকে এক মাস এবং ক্রেতা মুদি দোকানদার শাহনেওয়াজকে ১০ দিনের কারাদণ্ড দেন।

অপরদিকে রেমাক্রি পাংসা ইউনিয়নের চেয়ারম্যান এবং চালের ডিলারের বিরুদ্ধেও কালোবাজারে চাল বিক্রির অভিযোগ করেছে স্থানীয়রা। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম