ঝিনাইদহে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, ২ জনকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ০৩:৩৬আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৩:৪০

ঝিনাইদহে নকল ওষুধ থাকার অভিযোগে একটি ফার্মেসিতে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহে ৩ টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, নকল ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্যাসেল ব্রিজ এলাকার বাধন ফার্মেসি, আরাপপুরের আসাদ ফার্মেসি ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ও নিষিদ্ধ কোম্পানির ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ ২ টি ফার্মেসিকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেন। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসিটি সিলগালা করা হয়।
তিনি জানান, এর আগে রবিবার সন্ধ্যায় শহর এইচ এস এস সড়ক ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে নকল ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করা হয়।
অভিযানে জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক