করোনা উপসর্গ নিয়ে ভোরে আইসোলেশনে ভর্তি, সকালে মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১১:৪৩আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১১:৪৮

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩৩ বছর। 

সোমবার দিবাগত রাত ৩টার দিকে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক সদর হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া যুবকের বাড়ি চাঁদপুর সদরের গোবিন্দা এলাকায়। সেখান থেকেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, রাত ৩টায় ওই যুবক প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। রোগীর সঙ্গে আসা লোকজন চিকিৎসককে জানায়, ওই যুবক দুই দিন আগে থেকে জ্বরে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় সন্দেহজনক রোগী হিসেবে রাতেই তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতদেহ এখনও হাসপাতালে রয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম