সাভারে প্রথম করোনা শনাক্ত হলেন এক চিকিৎসক

সাভার প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৩:১০আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৩:১০

সাভার সাভারে প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পুরুষ চিকিৎসক। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা সন্দেহে তিনি ও ডাক্তারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ১০ জনের নমুনা পাঠানো হয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাকারী প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। পরে সোমবার রাতে এই ১০ জনের মধ্যে ৯ জনের করোনা নেগেটিভ আসে। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

পরে আক্রান্ত চিকিৎসককে তাৎক্ষণিকভাবে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনা চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান ওই পরিবার পরিকল্পনা র্কমর্কতা।

করোনার বিস্তার রোধে সোমবার (১৩ এপ্রিল) থেকে সাভারকে লকডাউন ঘোষণা করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম