বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

জামালপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৭:৪০আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৭:৪০

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে খরিপ-১ মৌসুমের (২০১৯-২০ অর্থবছর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার পাঁচশ' কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার।

বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, কৃষিবিদ শহীদুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কৃষকরা।

এসময় তারা জানান,- প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

করোনাভাইরাসের কারণে জনসমাগম না করে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে পাঁচশ' কৃষকের হাতে বীজ ও সার বিরতণ করবে কষি দফতর।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী