করোনা সন্দেহে পারিবারিক কবরস্থানেও ঠাঁই হলো না

ফেনী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৮:৩৪আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৮:৪০

ফেনী ফেনীতে মৃত্যুর পর করোনা সন্দেহে এক নারীকে স্থানীয়দের বাধার মুখে পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। সোমবার রাতে (১৪ এপ্রিল) সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে মৃত নারীকে ফেনী পৌর সরকারি কবরস্থানে দাফন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, কিডনি জনিত সমস্যা নিয়ে ওই নারী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে রাতে স্বজনরা মৃতদেহ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছান। তবে স্থানীয়রা খবর পেয়ে করোনা সন্দেহে লাশ দাফনে বাধা দেন। একপর্যায়ে তারা মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান এবং স্বজনদের ওপর চড়াও হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় শহরের সুলতানপুর এলাকার সরকারি পৌর কবরস্থানে ওই নারীর লাশ দাফন করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম