মৌলভীবাজার জেলা আ. লীগ সহসভাপতি মফচ্ছিল আলীর করোনায় মৃত্যু!

মৌলভীবাজার প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৯:১০আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২০:০৯

মৌলভীবাজার আওয়ামী লীগের সহ সভাপতি ও পরিবহন শ্রমিক নেতা সৈয়দ মফচ্ছিল আলী

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান সৈয়দ মফচ্ছিল আলী মারা গেছেন। গতকাল সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি জ্বর ও সর্দি-কাশি নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে পরিবার বা আইইডিসিআর সূত্রে এখনও এ তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিনিবাস মালিক সমিতি চেয়ারম্যান সৈয়দ মফচ্ছিল আলী মারা গেছেন। গত ২ এপ্রিল ত্রাণ বিতরণের জন্য মৌলভীবাজারে এসেছিলেন। তারপর আর কথা হয়নি।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ বাংলা ট্রিবিউনকে বিকালে বলেন, তিনি বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। জ্বর ও সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। তার রিপোর্টে করোনা পজিটিভ আসার কথা আজ মঙ্গলবার আনঅফিসিয়ালি তারা আমাকে জানিয়েছে। তবে সরকার বাদ বাকি করণীয় নির্ধারণ করবেন।

জানা গেছে, গত সোমবার  সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে করোনা পজিটিভ বলা হয়।

তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ ভাই-বোন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ নাসিফ আলী হাইকোর্টে আইন পেশায় যুক্ত। তার গ্রামের বাড়ি সদর উপজেলার শহরতলীর নাজিরাবাদ ইউনিয়নের ঢেউপাশা গ্রামে। তিনি মৌলভীবাজার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকায় বাসায় থাকতেন।

পাশাপাশি রাজধানীর গুলশান এলাকায় তিনি বসবাস করতেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তার রাজনৈতিক জীবনে মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

তাছাড়া তিনি জেলা ও জেলার বাইরে শ্রমিক সংগঠনসহ প্রায় ৮০টি সংগঠনের উপদেষ্টা, সভাপতি এবং সম্পাদক পদসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম