৫০০ কেজি চাল আত্মসাৎকারীর ৩ মাসের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ২০:২৯আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২০:৪২

বরিশাল বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রাম থেকে ১০ বস্তা (৫৩০ কেজি) চালসহ আটক ইউনুস সরদারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের দণ্ডাদেশ দেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিজলার ইউএনও আমিনুল ইসলাম ওই দণ্ড দেন বলে নিশ্চিত করেছেন। বুধবার দণ্ডপ্রাপ্ত আসামি ইউনুসকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। ইউনুস হরিনাথপুরের খলিলুর রহমানের ছেলে এবং ১০ টাকা কেজি দরের চালের ডিলার হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব খন্দকারের সহযোগী। অভিযোগ রয়েছে ওই চাল বিপ্লবের।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত ইউনুস দলীয় কেউ নয়। তবে ডিলার বিপ্লবের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম