ভুয়া তালিকা করে ত্রাণ না দেওয়ার অভিযোগ ওঠা চেয়ারম্যানের বিরুদ্ধে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার এই তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, এই ঘটনায় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিনকে আহ্বায়ক ও উপজেলা নির্বাচন কমকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, তদন্ত কমিটি গঠনের পর মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ নিয়ে ত্রাণবঞ্চিতদের সঙ্গে কথা বলে তদন্ত দল। বঞ্চিতরা তাদের অভিযোগ তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেন। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন
উল্লেখ্য, বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়া করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১১ এপ্রিল ঝালরচরে ত্রাণ বিতরণ করেন। অভিযোগ পাওয়া যায়, ত্রাণের তালিকায় নাম থাকার পরও ঝালরচর পশ্চিমপাড়া গ্রামের ২৪ জনকে ত্রাণ না দিয়ে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন চেয়ারম্যান। ১৩ এপ্রিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বঞ্চিতরা।







