চাল বিতরণে অনিয়মের অভিযোগে ছাত্রলীগ নেতার ডিলারশিপ বাতিল, জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২০, ০০:৩২আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০০:৩২

ছাত্রলীগ নেতা নুরুজ্জামান কুমিল্লার মুরাদনগরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলার দারোরা ইউনিয়নের ডিলার এবং ওই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামানের ডিলারশিপ বাতিল ও জরিমানা করেছে উপজেলা খাদ্যবান্ধব কমিটি। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস সংশ্লিষ্ট ইউনিয়নে তদন্ত শেষে এ সিদ্ধান্ত দেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, গত সোমবার সকালে উপজেলার দারোরা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত ১০ টাকা মূল্যের চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা। তখন ১৩টি কার্ডের চাল বিতরণে অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কার্ডের বিপরীতে গত ২০১৮-১৯ সালের বিতরণকৃত চালের মাস্টার রোল ও তথ্যে গরমিল  পান। পরে তদন্ত করে দেখা যায়, ওই ১৩টি কার্ডের ৩৯০ কেজি চাল বিতরণে অনিয়ম করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বিধি অনুযায়ী ওই ছাত্রলীগ নেতাকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস জানান, চাল বিতরণের অনিয়মের তথ্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে তার ডিলারশিপ বাতিলসহ জরিমানা করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের