ডিমলায় চার পরিবারের ১৩ বসতঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৯:৪০আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০২:২১

নীলফামারীর ডিমলায় আগুনে পুড়ে গেছে ১৩টি ঘর

নীলফামারীর ডিমলায় চার পরিবারের ১৩ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় ঘরে থাকা ধান, চাল আসবাবপত্র, নগদ টাকা ও পারিবারিক ১টি মন্দির পুড়ে ছাই হয়েছে।

এলাকাবাসী জানায়, সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান এলাকার লক্ষির বাজার ৭নং ওয়ার্ডের মৃত দয়াল চন্দ্র রায়ের ছেলে দিনমজুর কমলেন্দু রায়ের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় ও আশেপাশে ছড়িয়ে পড়ে।

এতে প্রতিবেশী দেল্লুর ছেলে সন্তোষ কুমার রায়ের ২টি টিনের ঘর ও ১টি মন্দির, মৃত সাগর উদ্দিনের ছেলে মোশারফ হোসেরে ২টি টিনের ঘর ও মৃত পবন চন্দ্র রায়ের স্ত্রী বটবুড়ির ১টি টিনের ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, ধান, চাল ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে, ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই গ্রামের আরও ১০টি বাড়ি আগুন থেকে রক্ষা পেয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪ পরিবারের চার লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।

উপজেলার নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, প্রাথমিকভাবে উপজেলা পরিষদ থেকে তাদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

ডিমলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান মানিক বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে তাৎক্ষণিক ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, নুডুলস্, মোমবাতি ও ২টি করে কম্বল দেওয়া হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি