করোনায় মারা যাওয়া প্রবাসীর স্ত্রীও করোনা আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২০, ১৪:০৮আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৪:৪৬

করোনা পরীক্ষা নোয়াখালীর সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালি প্রবাসী মোরশেদ আলমের (৪৫) স্ত্রীরও (২৭) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে নোয়াখালীতে দুজনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লো। এ তথ্য জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম। 

মো. মাঈনুল ইসলাম আরও জানান, করোনা সংক্রমিত ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা। তাকে তার বোনের বাড়ির একটি খালি ঘরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সেখানে গাইনি চিকিৎসক ফারজানা আক্তার তার দেখাশোনা করছেন। তাকে প্রয়োজনীয় ওষুধ এবং উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। জরুরি প্রয়োজনে তাকে জেলা করোনা ইউনিটে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, ‘ওই প্রবাসীর পরিবারের ১৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ জনের ফলাফল হাতে এসেছে। তাদের মধ্যে প্রবাসীর স্ত্রী ছাড়া বাকিদের করোনা শনাক্ত হয়নি। এছাড়া বাকি ১৬ জনের নমুনা পরীক্ষা পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এদিকে, জেলার সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪১১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ১৭ জন।   

উল্লেখ্য, ইতালি প্রবাসী মোরশেদ আলম গত ৫ এপ্রিল প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ৮ এপ্রিল তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৯ এপ্রিল ভোরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক