মোবাইল ফোনে আবেদন, ত্রাণ সহায়তা পেলেন ২৯৩ জন

কুমিল্লা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২০, ১৮:৫২আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৮:৫২

মোবাইল ফোনে আবেদন, ত্রাণ সহায়তা পেলেন ২৯৩ জন

করোনা দুর্যোগে ত্রাণ সহায়তা চেয়ে আবেদন করা ২৯৩ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বুধবার (১৫ এপ্রিল) কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৩৯ এবং নাঙ্গলকোটে ১৫৪ পরিবারের মধ্যে এই ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা জানান, কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে মধ্যবিত্ত শ্রেণির লোকজন ইতোমধ্যে ফোনে, এসএমএস ও মেইলে সাহায্যের জন্য আবেদন করেছেন। গত ১০ তারিখ হতে এখন পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে ৩২৯ জনের আবেদন পেয়েছি। তারমধ্যে যাচাই-বাছাই করে অধিকাংশই সঠিক জানা গিয়েছে। বুধবার ৮টি ইউনিয়নে মোট ১৩৯ জনকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে গ্রাম পুলিশ,আনসার ও ট্যাগ অফিসারদের মাধ্যমে। পর্যায়ক্রমে বাকিগুলো পৌঁছে দেওয়া হবে।

নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, বুধবার জেলা প্রশাসকের নির্দেশে ফোনে এবং এসএমএস-এর মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ১৫৪ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম