করোনা দুর্যোগে পিরোজপুরের ৫৬ আইনজীবী ও আইনজীবীদের ২০ জন সহকারীকে ব্যক্তিগত তহবিল থেকে তিন লাখ টাকা অনুদান দিয়েছেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (১৫ এপ্রিল) পিরোজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মন্ত্রীর পক্ষে এই অনুদানের টাকা বিতরণ করেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক চণ্ডীচরন পাল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ হাকিম হাওলাদার, সাবেক পিপি এম শাহআলম, সাবেক সভাপতি আ. রাজ্জাক খান বাদশা, সাবেক সভাপতি ও বর্তমান পিপি খান মো. আলাউদ্দিন।
শ ম রেজাউল করিম এর আগে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে পিপিই ও অনুদান সহায়তা দিয়েছেন।








