ময়মনসিংহে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে পশু চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম।
তিনি জানান, ময়মনসিংহ মহানগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা ওই পশু চিকিৎসক জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। দুই দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়নি। এরইমধ্যে বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর তিনি কিশোরগঞ্জের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন।








