ঠাকুরগাঁওয়ে কাভার্ড ভ্যান থেকে নেমে ছড়িয়ে গেলো ২৮ যাত্রী!

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৪:৪৬আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৪:৫২

ঠাকুরগাঁও

চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানের ভেতরে গাদাগাদি করে লুকিয়ে ঠাকুরগাঁওয়ে এসে ২৮ ব্যক্তি স্থানীয়দের ধাওয়া খেয়ে চারদিকে ছড়িয়ে গেছে। আগতদের একজনকে ধরে কোয়ারেন্টিনে পাঠানো গেলেও বাকিদের হদিস পাওয়া যায়নি।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে যুব উন্নয়ন অধিদফতরে নিয়ে যায়।
কাভার্ড ভ্যান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং তাকে যুব উন্নয়ন অধিদফতরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির ভাষ্যমতে কাভার্ড ভ্যানটিতে ২৮ জনের মতো যাত্রী ছিল এবং তারা চট্টগ্রাম থেকে এসেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী আব্দুল আজিজ ও তারেক জানান, রাত আটটার দিকে রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে একটি কাভার্ড ভ্যান থেকে দল বেঁধে যাত্রীদের নামতে দেখে পুলিশে খবর দিয়ে তাদের আটকের চেষ্টা করেন স্থানীয়রা। এসময় তাদের ধাওয়া খেয়ে সকলে দিগ্বিদিক ছোটাছুটি করে সঙ্গে আনা ব্যাগসহ মালপত্র ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে একজনকে আটক করে। স্থানীয়দের ধারণা কাভার্ড ভ্যানটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।
 
/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম