কক্সবাজার মেডিক্যালের ল্যাবে প্রথম করোনা রোগী শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৬:১৮আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৭:১৭

করোনা পরীক্ষা কক্সবাজার মেডিক্যাল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নমুনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১০ এপ্রিল ঢাকা থেকে নমুনা পরীক্ষা করে কক্সবাজারের এক রোগীর করোনা শনাক্ত হয়েছিল।  

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ  জানান, কক্সবাজার মেডিক্যালে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজনের পজিটিভ পাওয়া যায়। পজিটিভ শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ।তার বিস্তারিত পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

গত ১৫ দিনে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম