সামাজিক দূরত্ব বজায় রেখে কালীগঞ্জের পাঁচ স্থানে হাট বসবে

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৬:৫২আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৬:৫২

ঝিনাইদহ

জনদুর্ভোগ কমাতে সামাজিক দূরত্ব বজায় রেখেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরেরর পাঁচটি স্থানে কাঁচাবাজার বসানো হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদে করোনা প্রতিরোধ কমিটির এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাঁচাবাজারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, কাঁচাবাজারে পাইকারি বাজার বসবে সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ মাঠে। এছাড়া সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ, পুরাতন গোহাটা ও বলিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাঁচা বাজার বসবে।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে এসব স্থানে কাঁচাবাজার চালু করা হবে। পাঁচ ফুটের একটি কাঁচাবাজারের দোকান হবে। এক দোকানের ২০ ফুট দুরত্বে থাকবে আরেকটি দোকান। এভাবে প্রতিটি দোকান করা হবে। সেখানে কাঁচা তরিতরকারি ও মাছসহ অন্যান্য পণ্যও বিক্রি করতে পারবে।

এছাড়া চাল, গরু, খাসি ও মুরগির দোকানিরা নিজ নিজ স্থানে বসেই ব্যবসা বিক্রি করবেন। কালীগঞ্জ শহরের নতুন বাজার ও পুরাতন বাজার বাদে শহরের বিভিন্ন রোডের মুদি ব্যাবসায়ীরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে বেলা ১২টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবেন।

কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌরমেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির নেতারা ও উপজেলা প্রশাসনের কর্তকর্তা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক