করোনা উপসর্গে কৃষি অফিসের কর্মচারীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ২০:৪৫আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২০:৪৮

জামালপুর জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিতে একজনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বিভাগীয় কৃষি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে বাবুল মিয়া (৪২) নামে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় ওই রাতেই তার বাড়ি লকডাউন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার।

বাবুল বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের আকরামুজ্জামানের ছেলে।

এলাকাবাসী জানায়, ১২ এপ্রিল কর্মস্থল চট্টগ্রাম থেকে অসুস্থ অবস্থায় বাবুল বাড়িতে ফেরেন।  ১৫ এপ্রিল মারা যাওয়ার খবর পেয়ে উপজেলা হাসপাতালের একটি দল রাত ২টার দিকে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম