লক্ষ্মীপুরে একদিনেই ১৭ করোনা রোগী শনাক্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ০০:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০১:০১

করোনা পরীক্ষা লক্ষ্মীপুরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নতুন ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে এ তথ্য পাওয়া গেছে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।   

সিভিল সার্জন জানান, বিআইটিআইডিতে করোনা পরীক্ষার জন্য এই জেলার ২৯৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে মাত্র ৭৯ জনের নমুনা পরীক্ষা করেই এ ১৭ জন শনাক্ত হয়েছে। এখনও ২১৩ জনের পরীক্ষা বাকি রয়েছে। 

তিনি আরও জানান, জেলার প্রথম রোগী নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন। তিনি এখানে এসে অবাধে চলাফেরার কারণে লক্ষ্মীপুর জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আইইসিডিইআর ১২ এপ্রিল লক্ষ্মীপুরসহ চার জেলাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৩ জন রামগঞ্জ উপজেলার, ৩ জন কমলনগর উপজেলার এবং একজন সদর উপজেলার। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম