ঝালকাঠিতে নারী স্কুলশিক্ষকের বাসা থেকে ৩৩৫ কেজি চাল জব্দ

ঝালকাঠি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ০২:৫৮আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৩:০১

ঝালকাঠি

ঝালকাঠিতে শাহনাজ আক্তার হাসি নামের এক প্রাথমিক স্কুল  শিক্ষকের বাসা থেকে ৫ কেজি পরিমাপের ৬৭ ব্যাগ চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বন বিভাগ এলাকা সড়কে ওই নারী শিক্ষকের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন ঝালকাঠির এনডিসি আহমেদ আহসান। শাহনাজ আক্তার হাসি ঝালকাঠির উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

তার বাসায় চাল আছে এমন সংবাদে প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত হয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে তাদের উল্টো গালাগাল করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এনডিসি আহমেদ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই শিক্ষকের বাসায় অভিযান চালিয়ে প্রতি ব্যাগে ৫ কেজি করে মোট ৬৭ ব্যাগ চাল পাই। আপাতত এই চাল জব্দ করা হয়েছে। তবে ওই নারী শিক্ষক দাবি করেছেন, এ চাল তিনি কিনে এনে অসহায়দের মাঝে বিতরণের জন্য প্যাকেট করে রেখেছেন।

বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এনডিসি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ